258818

নাটোরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নাটোরে দীঘাপাতিয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিয়ন হোসেন। ছবি: সংগৃহীত
নাটোরের দীঘাপাতিয়ায় সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট নিয়ন হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।বুধবার সকালে সদর উপজেলার দীঘাপাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নিয়নকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাবেক ছাত্রলীগ নেতা নিয়ন ভাতুরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

আহত অ্যাডভোকেট নিয়নের ভাই সজল হোসেন নান্টু জানান, সকালে নিয়ন বাইকে করে তার কর্মক্ষেত্র নাটোর জজকোর্টে যাচ্ছিলেন। পথে দীঘাপাতিয়া বাজারের পাশের রাস্তায় নিয়নের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা। নিয়নের আর্তচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিয়নের ঘাড়, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম দেখা গেছে।নাটোর সদর থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনাটি তারা শুনেছেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত