258747

দেশে ফিরে ছেলে এরিকের সাথে খুনসুটিতে মেতেছেন এরশাদ

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থা হয়ে দেশে ফেরার পর তার পরিবারের সবাই আনন্দিত। সম্প্রতি একটি ছবিতে দেখা গেছে, ছেলে এরিকের সাথে খুনসুটিতে মেতেছেন তিনি।তাছাড়া আজ বুধবার বনানী অফিসে এসেছেন তিনি। সকালে এরশাদ সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী একথা জানান।জালালী আরও জানান, এইচ এম এরশাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগেছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করছেন।

ad

পাঠকের মতামত