258125

সাবধান! ধোনি থাকলে এমন কাজ করো না : আইসিসি

স্পোর্টস ডেস্ক: ব্যাটসম্যানদের জন্য এখন ‘টিপস’ও দেওয়া শুরু করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির একটি টুইট নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভারতের মহেন্দ্র সিংহ ধোনির কার্যকলাপ দেখে ক্রিকেটারদের ‘সাবধান’ করেছে আইসিসি। সেই সাবধান বাণীতে উল্লেখ আছে, উইকেটের পেছনে গ্লাভস হাতে ধোনি থাকলে কোনো ব্যাটসম্যান যেন ক্রিজ ছেড়ে বেরিয়ে না আসে। তাহলেই চোখের পলকে স্টাম্প ছত্রখান হয়ে যাবে!

সম্প্রতি জাপানি শিল্পী ও শান্তিরক্ষা কর্মী ইয়োকো ওনো একটি টুইট করেন। যাতে লেখা ছিল, ‘আমাদের এমন কিছু উপদেশ দিন যাতে আমাদের জীবন সুখের ও শান্তির হতে পারে।’ তখনই আইসিসির পক্ষ থেকে এর উত্তরে লেখা হয়, ‘মহেন্দ্র সিংহ ধোনি যখন উইকেটের পেছনে থাকবেন, তখন ভুল করেও যেন ব্যাটসম্যানেরা ক্রিজ না ছাড়েন।’

গতকালের ম্যাচে মহেন্দ্র সিংহ ধোনির অসাধারণ তৎপরতায় রান-আউট হন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান জেমস নিশাম। তারপরই সোশ্যাল মিডিয়ায় ধন্য ধন্য পড়ে যায় ধোনিকে নিয়ে। ওই সময় সিঙ্গেলস নেওয়ার চেষ্টায় নিশাম সামান্য ক্রিজের বাইরে চলে এসেছিলেন। সেকেন্ডের ব্যবধানে চকিতে বল কুড়িয়ে নিয়ে উইকেট ভেঙে দেন ধোনি। এরপর থেকেই টুইটারে বলাবলি শুরু হয়েছে যে উইকেটের পিছনে যখন ধোনি আছেন, তখন ভারতের পক্ষে সবই সম্ভব!

ad

পাঠকের মতামত