258514

গেইলের কাছে একটি অনুরোধ মাশরাফির!

স্পোর্টস ডেস্ক: এবারের বিপিএলে রংপুরের হয়ে খেলছেন ক্রিস গেইল। তবে গতবারের ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট ক্রিস গেইলের কাছে থেকে এবার আশানুরূপ পারফর্ম পাচ্ছে না তার দল এবং সমর্থকরা। গেইলের কাছে একটি অনুরোধ মাশরাফির! ঢাকার বিপক্ষে ঠিকই জ্বলে উঠবেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।

এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ আমাদের ঢাকার বিপক্ষে ম্যাচ আছে। তাই তাঁর মতো ক্রিকেটারের কাছ থেকে আমরা আশা করছি বড় ম্যাচে সে ভূমিকা রাখবে। কারণ এই ফরম্যাটে ওর (গেইল) দিকে সবারই চোখ থাকে। এখন আমাদের চাওয়াসেই এই ম্যাচে পারফর্ম করুক।’

এইদিকে ইনজুরির কারণে ইংল্যান্ডে ফিরতে হয়েছে হেইলসকে। স্বভাবতই রানের জন্য রংপুরের চোখ গেইলের দিকেই পড়বে। বিশেষ করে কোয়ালিফায়ার ম্যাচ গুলোতে গেইলের ব্যাটের দিকেই একটু বেশি চেয়ে থাকবে রংপুর। তবে যদি তিনি পারফর্ম করতে পারেন তাহলে সেটা রংপুরের জন্য বড় পাওয়া।

ad

পাঠকের মতামত