ম্যাচ হেরে মাশরাফির আক্ষেপ
স্পোর্টস ডেস্ক: বিপিএলের কোয়ালিফায়ার ১ এ কুমিল্লার বিপক্ষে ৮ উইকেটে হেরেছে মাশরাফির রংপুর। আর এই ম্যাচে হেরেও তাদের জন্য অপেক্ষা করেছে আরো একটি সুযোগ। আর ২য় কোয়ালিফায়ারে তারা ঢাকার বিপক্ষে জিতলেই তাদের নিশ্চিত হবে ফাইনাল। তবে এই ম্যাচে হেরেও স্বস্তিতে নেই মাশরাফি।ম্যাচ হেরে একটি আক্ষেপ মাশরাফির! দুষলেন ব্যাটসম্যানদের এবং কম রান করাকে। এই ব্যাপারে মাশরাফি বলেন ,’ আমরা প্রথমেই ১৫-২০ রান কম করেছি। তামিম, এনামুল, লুইসরা দারুণ খেলেছে, তাঁদের ব্যাটিংকে কৃতিত্ব দিতেই হবে। ব্যাট হাতে আমাদের ভালো করার আরও সুযোগ ছিল। যদিও আমরা লড়াই করার মতো রান পেয়েছিলাম। কিন্তু পারিনি। ‘
তিনি আরো বলেন ,’ বোলিংয়ে ছিলাম আমরা একটু কম সতর্ক। বোলিংয়ে আমাদের আরও বেশি উইকেট শিকারে করা উচিত ছিল। ভাগ্যবশত পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলে আমরা ছিলাম। তাই আমরা মোট দুটি সুযোগ পাচ্ছি। তবে বাকিগুলোও কাজে লাগানো উচিত ছিলো।’




