258254

বলিউড সুন্দরী আনুশকা তার যমজ বোনকে খুঁজে পেলেন!

বিনোদন ডেস্ক : বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। আনুশকার শর্মার পাশে দেখতে আনুশকার মতোই আরেকজনের ছবি। কে তিনি? তাহলে কি বলিউড সুন্দরী আনুশকার তার যমজ বোন?না, আনুশকার মতোই দেখতে এই নারী হলেন আমেরিকান গায়িকা এবং গানের লেখক জুলিয়া মাইকেল। দুই বছর আগে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডেও মনোনীত হয়েছিলেন। ২৫ বছরের জুলিয়া সেলেনা গোমেজ, ডেমি লোভাতো, শন মেন্ডেস, ব্রিটনি স্পিয়ার্স, জাস্টিন বিবার, হেইল স্টেনফিল্ডসহ বিশ্বখ্যাত তারকারা তাঁর লেখা গান গেয়েছেন।

জুলিয়ার চেহারার সঙ্গে বেশ মিল আনুশকার। একই রকম চোখ, নাক, ঠোঁট; এমনকি অবয়বও আনুশকার মতো। আনুশকার সঙ্গে তাকে মেলানো শুরু হয়েছে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করার পর। নিজের ছবির ক্যাপশনে জুলিয়া লিখেছেন, ‘অস্ট্রেলিয়া আমার চুলগুলোকে আরও ফুলিয়ে ফেলেছে।’ ছবিটি পোস্ট করার সাথে সাথেই তার ভারতীয় ভক্তরা আনুশকার ছবির সঙ্গে জুড়ে দিয়ে শেয়ার করা শুরু করে। অনেকেই জুলিয়াকে আনুশকার ‘হারিয়ে যাওয়া বোন’ বলছেন। আবার কেউ কেউ বলছেন আনুশকার ‘সাদা’ ভার্শন হচ্ছেন জুলিয়া।

আনুশকার সঙ্গে চেহারায় মিল পাওয়ার বিষয়টি নজরে এসেছে জুলিয়ারও। তিনি নিজেও টুইট করেছেন আনুশকার সঙ্গে জুড়ে দেয়া ছবিটি। সেখানে তিনি লিখেছেন, ‘আই লাইক ইট।’ এই ব্যাপারে অবশ্য আনুশকা এখনও কোনো মন্তব্য করেননি।বেশ কিছুদিন ধরেই আনুশকা শর্মা ও তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি খবরের শিরোনাম হচ্ছেন তাদের গর্জিয়াস ছবি ও ভিডিওর জন্য। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ক্রিকেট সফরে ছিলেন কোহলি আর দুই দেশেই স্বামীকে সঙ্গ দিয়েছেন আনুশকা। ভক্তদের জন্য দুজনই তাদের বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন।

ad

পাঠকের মতামত