এক বলে দুই ব্যাটসম্যান আউটের স্বাক্ষী হলো বিপিএল!
স্পোর্টস ডেস্ক: ক্রিকেটীয় নিয়মে এক বলে দুই ব্যাটসম্যানের আউটের বিধান নেই। থাকলে তাই হত! সঞ্জিত শাহার এক বলেই রান আউট হন রংপুর রাইডার্সের দুই ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ক্রিস গেইল।ইনিংসের ষষ্ঠ ওভারে সঞ্জিতের শর্ট অপ লেন্থ বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল নেয়ার চেষ্টা করেন রংপুরের দুই ব্যাটসম্যান গেইল ও মিঠুন। উইকেটের মাঝ পথে গিয়ে দু’জনই ভুল বোঝাবুঝির কারণে রান নেবেনে কি নেবেন না এটা ভেবে থেমে যান। আবার দৌড় শুরু করেন।
ভুল বোঝাবুঝির কারণে প্রথমে রান আউট হন মিঠুন। তাৎক্ষণিক আউট নিশ্চিত না হতে পেরে অপর প্রান্তে বল থ্রো করেন উইকেটকিপার এনামুল হক বিজয়। ঐ প্রান্তে দাঁড়িয়ে থাকা তামিম ইকবাল স্টাম্প ভেঙ্গে দেন। রিভিউতে দেখা যায় দুই প্রান্তেই মিঠুন এবং গেইল দু’জনই আউট হন। কিন্তু রীতি অনুযায়ী এক বলে একজনের আউটের রেওয়াজ থাকায় প্রথমে আউট হওয়া মিঠুনই সাজঘরে ফেরেন।




