257906

টিকেট নেই, ট্রেন থেকে টেনে-হিঁচড়ে নামানো হলো গর্ভবতী নারীকে, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক : টিকিট না কেটে ট্রেনে উঠার অভিযোগে সুইডেনের রাজধানী স্টকহোমে হেনস্থার শিকার হয়েছেন কৃষ্ণাঙ্গ এক নারী। ওই নারী গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে। ট্রেনে টিকেট না কাটার অভিযোগে পুলিশের হাতে এ হয়রানির স্বীকার হন তিনি।সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। পরে সেটা ভাইরাল হয়ে যায়। ওই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন মানবাধিকার সংগঠনের কর্মীরাও।

সম্প্রতি লভোত্তে জ্যালো নামের একজন ব্লগার ও সমাজকর্মী মোবাইল ফোনে রেকর্ড করা ওই ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে। সেই ভিডিওতে দেখা যায়, ট্রেনে বসে আছেন একজন কৃষ্ণাঙ্গ নারী। হঠাৎ কয়েকজন নিরাপত্তারক্ষী সেই কামরায় উঠে সোজা চলে যান তার কাছে।ওই নারীকে ট্রেন থেকে বেরিয়ে আসতে বললেও রাজি না হওয়ায় রীতিমতো টেনে-হেঁচড়ে কামরা থেকে তাকে বের করে নিয়ে আসার চেষ্টা করতে থাকেন নিরাপত্তারক্ষীরা।

ট্রেন থেকে বের করার পরে ওই নারীকে জোর করে বসানোর চেষ্টা করা হয় প্ল্যাটফর্মের একটি বেঞ্চে। ওই নারী এবং নিরাপত্তারক্ষীদের পিছনে পিছনে হেঁটে আসতে দেখা যায় ওই নারীর ছোট্ট মেয়েকেও। রীতিমতো আতঙ্ক তার চোখে-মুখেও। কিন্তু তাকেও আলাদা করে বসিয়ে রাখেন নিরাপত্তারক্ষীরা।রেল কর্তৃপক্ষ বলছে, কোসো বৈধ টিকিট না থাকার ফলেই জরিমানা করা হয় ওই নারীকে। কিন্তু জরিমানা না দিয়ে রেলকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করার ফলেই ট্রেন থেকে বের করে নিয়ে আসা হয় তাকে।ওই ঘটনার ফলে সুইডেনে আফ্রিকান বংশোদ্ভূত অধিবাসীদের প্রতি বর্ণবৈষম্যের অভিযোগ তীব্র হয়েছে। প্রতিবাদ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।

ad

পাঠকের মতামত