257728

কলেজছাত্রীকে শ্রেণিকক্ষে ই শ্লীলতাহানির চেষ্টা…

নিউজ ডেস্ক।। শ্রেণিকক্ষে শ্লীলতাহানির চেষ্টায় ব্যর্থ হয়ে কলেজছাত্রীকে মারধরের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার সকাল ১০টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার মহাবিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। আটক ওই যুবকের নাম- পার্থ রায় (২১)। সে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে পাথরঘাটা কলেজে ভর্তি হলেও ২০১৬ সালের আগস্টে নিজেই ভর্তি বাতিল করে বলে কলেজ সূত্র জানিয়েছে।

পাথরঘাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম মল্লিক জানান, সকাল ১০টার দিকে পাথরঘাটা কলেজের অনার্স ভবনে ক্লাস চলাকালীন অন্য একটি কক্ষে নিয়ে পার্থ রায় ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। এতে ওই ছাত্রী বাধা দিলে ব্যর্থ হয়ে তাকে চড়থাপ্পড় মারে পার্থ। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. বেল্লাল হোসেন কক্ষ থেকে তাকে উদ্ধার করে অফিস কক্ষে নিয়ে আসেন।

জাহাঙ্গীর আলম আরও জানান, পরবর্তীতে বিষয়টি পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হলে তিনি ফোর্স পাঠিয়ে পার্থকে থানায় নিয়ে যান। মারধর ও শ্লীলতাহানি বিষয় উল্লেখ করে ওই শিক্ষার্থী পাথরঘাটা কলেজে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এ ব্যাপারে পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ শিকদার বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষার্থীর শ্লীলতাহানি করার বিষয় স্বীকার করেছে পার্থ। শিক্ষার্থী লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ad

পাঠকের মতামত