অবশেষে খুলল রহস্যেঘেরা সেই সমাধি
মিসরের তুতেনখামেনের সমাধিস্থলকে ঘিরে বহু বছর ধরে রহস্য সৃষ্টি হয়েছে। সারা পৃথিবী জুড়েই এর আবেদন আজও একই রকম। এটা নিয়ে বিখ্যাত হলিউডি ছবি এবং জমজমাট গল্পকাহিনি তৈরী হয়েছে। অবশেষে খুলে দেওয়া হয়েছে সমাধিক্ষেত্রটি।মমিদের মধ্যে সবচেয়ে বেশি রহস্য এবং বিতর্ক তুতেনখামেন নামের এক বালক রাজার মমিকে ঘিরে। এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। দীর্ঘ সময় ধরে এই মমিকে রাখা হয়েছিল দর্শকের চোখের আড়ালে। এবার তাকে প্রকাশ্যে আনা হলো।
সমাধিক্ষেত্রটিকে নতুন করে সাজানো হয়েছে। কেবল তাই নয়, তুতেনখামেনের সমাধিটিরও স্থান পরিবর্তন করা হয়েছে। সমাধি সামান্য কাত হলেও অঘটন ঘটতে পারে, এই আশঙ্কায় নাকি অত্যন্ত সাবধানে তাকে সরানো হয়েছে। সেই সঙ্গে মন্ত্রও পড়া হয়েছে। ১২ জন ব্যক্তি এক নাগাড়ে মন্ত্র পড়ে গেছে।তবে কোনও অঘটন ঘটেনি। সমাধিতে যাতে ঠিকভাবে বাতাস ঢুকতে পারে, সে ব্যবস্থাও করা হয়েছে। তিন হাজার বছরের পুরনো সমাধিক্ষেত্র যাতে আরও বহু বছর ধরে একই রকম থাকতে পারে সেজন্য মিসরের রাষ্ট্রপতি থেকে শুরু করে সবাই সচেতন।




