ফাইনাল নিশ্চিত করতে কুমিল্লার প্রয়োজন ১৬৬ রান খেলাটি দেখুন (সরাসরি)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে ১৬৬ রান করতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। এর ব্যতিক্রম হলে ফাইনাল নিশ্চিত হবে রংপুরের।তবে আজকের ম্যাচে যারা হেরে যাবে তাদের সামনে আরও একটি সুযোগ থাকবে। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে জিতলে ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে।সোমবার বিপিএলের চলতি আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk




