257852

প্রিন্স মুসার ছেলে ববি হাজ্জাজের বাড়ি নেই

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র প্রার্থী ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ও প্রিন্স মুসাখ্যাত মুসা বিন শমসেরের ছেলে ববি হাজ্জাজের নিজের বা স্ত্রীর কোনো বাড়ি নেই। তবে একটি গাড়ি আছে। আর হাতে আছে ৫৪ লাখ ১০ হাজার ৮৬ টাকা। রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।ববি হাজ্জাজ তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ উল্লেখ করেছেন। তার মায়ের নাম কানিজ ফাতেমা চৌধুরী, তার স্থায়ী ও বর্তমান ঠিকানা ১৫, ৮৪, গুলশান উত্তর-পূর্ব।

ববি হাজ্জাজ পেশা হিসেবে শিক্ষকতা ও ব্যবসার কথা জানিয়েছেন। শিক্ষকতা থেকে তার বছরে আয় হয় তিন লাখ ২৭ হাজার টাকা। আর তার স্ত্রীর আয় হয় তিন লাখ টাকা। ব্যাংকের সুদ থেকে তার আয় ১২ হাজার ৪১২ টাকা। আর শেয়ার ৫০০ রয়েছে বলেও জানিয়েছেন নতুন নিবন্ধন পাওয়া এনডিএম’র এ চেয়ারম্যান।অস্থাবর সম্পদ হিসেবে হাতে তার ৫৪ লাখ ১০ হাজার ৮৬ টাকা, স্ত্রীর কাছে ৪৫ হাজার টাকা আছে। বৈদেশিক মুদ্রা না থাকলেও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার জমা আছে ১৩ লাখ ৩৮ হাজার ৬৪০ টাকা। আর স্ত্রীর নামে আছে এক লাখ ২০ হাজার টাকা। ডেটকো প্রাইভেট লিমিটেডের ৫০০ শেয়ার আছে নিজের নামে।

নিজের নামে সাড়ে ১২ লাখ টাকা মূল্যের একটি গাড়ি আছে। এছাড়া ১০ হাজার টাকার অলংকার ও পাঁচ হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার। এসবের বাইরে তিনি ঋণ দিয়েছেন ৫০ লাখ টাকা। আর অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগ করেছেন এক লাখ ৯ হাজার টাকা।এদিকে, স্ত্রীর কাছে ১০০ ভরি সোনা, পাঁচ লাখ টাকার ইলেকট্রনিকস সামগ্রী, চার লাখ টাকার আসবাব আছে বলে হলফনামায় উল্লেখ করেছেন।ববি হাজ্জাজের বাড়ি বা দালান বা ফ্ল্যাট কিংবা কোনো কৃষি-অকৃষি জমি তথা তার কোনো স্থাবর সম্পত্তি নেই।

ববি হাজ্জাজ ২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত ডিএনসিসি নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু মাঝপথে এসে তিনি ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন। সবশেষ গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রতিদ্বিন্দ্বিতা করেন। সম্প্রতি দলের নিবন্ধন পাওয়ায় এবারই প্রথম নিজের প্রতীক সিংহ মার্কায় ভোটে অংশ নেবেন তিনি।

ad

পাঠকের মতামত