257959

‘আমাকে বাহারাইনে পাঠাবেন না’

নিউজ ডেস্ক।। ‘দয়া করে আমাকে বাহারাইনে পাঠাবেন না’-এই কথা চিৎকার করে বলছিলেন থাইল্যান্ডের কারাগারে আটক থাকা শরণার্থী ফুটবলার হাকিম আল-আরাবি। শেকল পরানো পায়ে আজ সোমবার সকালে কারাগার থেকে বাসে উঠানোর সময় এভাবেই চিৎকার করে বলছিলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কারাগারে আটকে রাখার কয়েক সপ্তাহ পর শরণার্থী এ ফুটবলারকে আজ থাইল্যান্ডের একটি ফৌজদারি আদালতে হাজির করা হয়।

এর আগে তার সমর্থিত আন্তর্জাতিক কূটনৈতিককে পূর্ণ কোর্টরুমে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন ২৫ বছর বয়সী এ ফুটবলার। তিনি বলেন, ‘আমাকে যদি নিজ দেশ বাহরাইনে ফেরত পাঠানো হয়, তবে সেখানে তিনি নির্যাতনের শিকার হব। এমনকি আমাকে হত্যা করেও ফেলতে পারে।’  ২০১৪ সালে যখন বাহরাইনের জাতীয় দলের হয়ে তিনি কাতারে খেলতে যান, তখন তার কাছে ফোন আসে তার ভাই ও সহযোগীরা ভাঙচুরের মামলায় দোষী সাব্যস্ত। তাদের ১০ বছরের কারাদণ্ড হয়েছে।

দণ্ডাদেশ শুনে দেশ থেকে পালিয়ে আসার পর ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় আশ্রয় পান আল আরাবি। রাজনৈতিক মতাদর্শের কারণে নিজ দেশে তিনি নিপীড়ন, আটক ও বিচারের মুখোমুখি হয়েছেন। বাহরাইনে তার বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগে মামলা রয়েছে। গত বছরের নভেম্বরের শেষ দিকে স্ত্রীকে নিয়ে থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় যান ২৫ বছর বয়সী আল আরাবি। এর আগে পাঁচ বছর ধরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছিলেন। মেলবোর্নভিত্তিক ক্লাব পাসকো ভেলের ডিফেন্ডার হিসেবে খেলতেন তিনি।

এদিকে আজ শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন থাইল্যান্ডের আদালতের বিচারক। একইসঙ্গে আগামী ৫ এপ্রিল পর্যন্ত তাকে বাহারাইনে পাঠানোর বিরোধীতা করে একটি আনুষ্ঠানিক আবেদন দাখিলের নির্দেশ দেন। অন্যদিকে সাক্ষী তালিকা ও শুনানি নিশ্চিত করে আগামী ২২ এপ্রিল সাক্ষ্যপ্রদানের দিন ধার্য করেন আদালত। গ্রেপ্তারের প্রায় দুই মাসের বেশি সময় পর আল আরাবিকে আদালতে হাজির করা হয়।

বাইরাইনের করা ইন্টারপোলের রেড নোটিশ জারির পরিপ্রেক্ষিতে ব্যাংককের সুবর্নভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আল আরাবিকে আটক করে দেশটির পুলিশ। তবে বিধিমালা অনুসারে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ক্ষেত্রে রেড নোটিশ জারি করতে পারে না ইন্টারপোল। পরে গত ৪ ডিসেম্বর তার বিরুদ্ধে জারি করা নোটিশ তুলে নেয় বিশ্ব পুলিশ সংস্থাটি। এরপর আল আরাবিকে মুক্তি দিতে অস্ট্রেলীয় সরকারকে চাপ দিলে তার আটকাদেশ ৬০ দিন বাড়িয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় নিবর্তনমূলক আইনের জন্য বিখ্যাত থাইল্যান্ড। তাকে প্রত্যাবর্পনে আদালতের রায়ও স্থগিত করা হয়েছে।

ad

পাঠকের মতামত