257184

নামাজে কি সিরিয়াল মেনে সুরা পড়তে হয়? জেনে নিন ইসলাম কি বলে

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।অনুষ্ঠানটির ৫৭১তম পর্বে নামাজের মধ্যে সুরা কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয় কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চান এক দর্শক।

এর জবাবে, সালাতের মধ্যে সুরার যে সিরিয়াল রয়েছে কোরআনে কারিমে, এই সিরিয়াল অনুসরণ করা সুন্নাত বা ওয়াজিব নয়। এটিকে একদল ওলামায়ে কেরাম উত্তম বলেছেন। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্ট করেছেন যে, ‘কোরআন থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু তিলাওয়াত করো। যেটা তোমাদের জন্য সহজ ও সম্ভবপর হয়, সেটা তুমি তিলাওয়াত করো।’ সেখানে কেউ যদি সুরা নাস পড়ে, তারপর সুরা কাফিরুন পড়ে, এরপর সুরা মাউন পড়ে তাহলে তার জন্য এটি নাজায়েজ হবে না। এটি জায়েজ রয়েছে।

ad

পাঠকের মতামত