257165

‘কেউ আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা চাই না’

চলচ্চিত্রে নায়ক-নায়িকাদের পাশাপাশি খলনায়কদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। কারণ তারাই সিনেমার গল্পকে শ্বাসরুদ্ধকর ভাবে এগিয়ে নিয়ে যায়। সব মিলিয়ে একটা সিনেমা দর্শক গ্রহণযোগ্য করে তুলতে খলনায়করাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একটা সময় রাজীব, এটিএম শামসুজ্জামান, হুমায়ূন ফরিদীদের দেখার জন্যই হলে যেত মানুষ। গল্পের শেষে তাদের মৃত্যুতে উল্লাস করে হাততালি দিয়েছে। তাদের পর ডিপজল-মিশা একটা ক্রেজ তৈরি করতে পেরেছিলেন।তারপর থেকে বলা চলে চলচ্চিত্রে ভিলেনদের উপস্থিতি একবারেই কম। চলচ্চিত্রের স্বর্ণালী যুগের পর্দা কাঁপানো খলনায়কদের অনেকেই না ফেরার দেশে চলে গেছেন, আবার কেউ চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন। আর নতুন যারা কাজ করছেন তারা অধিকাংশই নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন।

প্রায় ৪১ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন খলনায়ক গাঙ্গুয়া। তিনি গাঙ্গুয়া নামে পরিচিত হলেও তার আসল নাম মোহাম্মদ পারভেজ। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে জড়িত থাকার সুবাদে স্বর্ণালী যুগের অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়েছে এই খলনায়কের। তার এই গাঙ্গুয়া নামটি রেখেছিলেন চিত্রনায়ক জসিম। জসিমের সঙ্গে তার সখ্যতাও ছিল বেশ ভালো। এমনটাই বলছিলেন, খলনায়ক পারভেজ মোহাম্মদ পারভেজ ওরফে গাঙ্গুয়া।

গাঙ্গুয়া বলেন, ‘আমি ২০০০ সালের দিকে প্রায় ৪ বছর কাজ করি নি, সিনেমা থেকে দূরে ছিলাম। অশ্লীল সিনেমা যখন চারিদিকে গ্রাস করতে লাগল তখন আমি কাজ করা বন্ধ করে দেয়। আমি যখন কোন সিনেমায় কাজ করি তখন এটা মাথায় রাখি যে আমি যেন আমার পরিবার নিয়ে হলে বসে ছবিটি দেখতে পারি। পরিবার নিয়ে দেখতে পারব না এমন ছবিতে কাজ করি না। তখন আমি চিন্তা করতাম আমার পরিবার আছে, একটা মেয়ে আছে! এসব সিনেমায় কাজ করার কারণে কেউ আমাকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করবে এটা আমি কখনও চাই না। কোন বাবা-ই চায় না যে তার মেয়েকে নিয়ে কেউ কিছু বলুক বা বাজে মন্তব্য করুক। এসব কোন বাবা-ই নিতে পারে না। তাই অনেক ছবি ছেড়ে দিয়েছি। ওই সময় ভালো মানের হলে কিছু কিছু ছবিতে কাজ করতাম, আর তা নাহলে কাজ করতাম না।’

ad

পাঠকের মতামত