সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়েন মাশরাফির ছেলে সাহেল
স্পোর্টস ডেস্ক: শনিবার মিরপুরের হোম অব ক্রিকেটে দেখা গেল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ছেলে সাহেলকে।শনিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ চলাকালে গ্যালারিতেই উপস্থিত ছিল মাশরাফি-পুত্র। ম্যাচটি শেষ হওয়ার পরই সঙ্গে সঙ্গে মাঠে নেমে পড়ে রংপুরের জার্সি পরিহিত সাহেল।
সতীর্থের ছেলেকে পেয়ে কোলে তুলে নেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এরপরই দুজন মিলে মেতে ওঠেন খুনসুটিতে। ছোট্ট সাহেলও কম যায়নি। তামিমের সঙ্গে তাল মিলিয়ে খুনসুটি চালিয়া যায়। তামিম-সাহেলের সেই খুনসুটির মুহূর্তগুলো ধরা পড়ে সেখানে উপস্থিত আলোকচিত্রীর ক্যামেরায়।




