256899

যেসব খাবার পরিহার করেছেন নবীজি সা.

ইসলাম ডেস্ক।। আল্লামা হাফেয ইবনে কাইয়্যিম রহ.-এর যাদুল মাআদ নামক সুপ্রসিদ্ধ কিতাব থেকে সেই সকল খাদ্য সম্পর্কে আলােচনা করছি, যা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন না। (১) হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক গরম জিনিস খেতেন না। (২) রাত্রের রান্না (বাসী) খাদ্য পরের দিন খেতেন না (৩) অনুরূপভাবে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন প্রকার দুর্গন্ধযুক্ত খাদ্য পছন্দ করতেন না এবং চটপটি জাতীয় খাদ্য যেমন, চাটনি ইত্যাদিও পছন্দ করতেন না।

অত্যধিক গরম খাদ্য না খাওয়ার হেকমত এবং এর ক্ষতি কারাে অজানা নয়। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমরা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রীতি নীতি ভুলে গিয়ে অনেক সুস্বাদু স্বাস্থ্যকর খাদ্য থেকেও উপকারের পরিবর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বাসী এবং দুর্গন্ধযুক্ত খাদ্যের ক্ষতির প্রতিক্রিয়া কি তা কারাে চটপটি এবং চাটনি জাতীয় খাদ্য গ্রহণে গলা ও পাকস্থলীর যে রােগ সৃষ্টি হয় তা সকলেই অবগত। এতদসত্ত্বেও এ সকল খাদ্য থেকে যদি আমরা বিরত থাকতে না পারি তবে তা দুর্ভাগ্য ব্যতীত আর কি বলা যেতে পারে? তথ্যসূত্র: যাদুল মাআদ, তিব্বে ববী।

ad

পাঠকের মতামত