256872

নিষিদ্ধ এই ফলের দাম ৭৭ হাজার টাকা!

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডুরিয়ান নামের এক জাতের ফল জন্মায়। নাম ডুরিয়ান। ফলটি দেখতে অবিকল কাঁঠালের মতো। কাঁঠালের চাইতেও বেশি গন্ধ এই ফলের।ফলটির গন্ধ এতই বেশি যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চলে এটা নিষিদ্ধ।সম্প্রতি সেই ডুরিয়ান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তবে এবার গন্ধ নিয়ে নয়, দাম নিয়ে।এই ফলটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া সুপার মার্কেটে বিক্রি হয়েছে ১ হাজার ডলারে। বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়ে ৭৭ হাজার টাকা।

বিক্রি হওয়া ডুরিয়ান ছিল ‘জে-কুইন’ ব্র্যান্ডের। ডুরিয়ানের এ জাতটি সবচেয়ে ভালো মানের বলে জানা গেছে। ইন্দোনেশিয়ায় ডুরিয়ানকে ফলের রাজা বলা হয়।

ad

পাঠকের মতামত