এক মডেল কন্যায় কাঁপছেন দুই প্রেসিডেন্ট!
আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করেই খবরের শিরোনাম হলেন বেলারুশের সুন্দরী মডেল নাসতিয়া রিবকা। গণমাধ্যমে খবর এসেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু ওলেগ ডেরিপাসকার সঙ্গে প্রমোদ তরীতে একান্তে সময় কাটিয়েছেন নাসতিয়া। এবং তারা ধরাও পড়েছেন।ওলেগের সঙ্গে প্রেম ও শারীরিক সম্পর্কের বিষয়টি গর্বভরে সবাইকে জানাতে গিয়ে রিবকাকে জেলও খাটতে হয়েছিল।সম্প্রতি বিবিসির রুশ বিভাগকে দেয়া সাক্ষাতকারে নিজেই এমন অভিজ্ঞতার কথা জানান এই আবেদনময়ী মডেল।বিশ্বজুড়ে রিবকা নামে পরিচিত হলেও বেলারুশিয়ান এই মডেলের আসল নাম আনাসতাসিয়া ভাসুকেভিচ।
রিবকা জানান, তিনি থাইল্যান্ডের জেলখানায় প্রায় এক বছর কারাবন্দি ছিলেন। যেটিকে তিনি তার জীবনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে মনে করেন।পুতিনের ক্ষমতাধর সহযোগী ওলেগ ডেরিপাসকা সম্পর্কে রিবকা বলেন, ‘আমি ওর প্রেমে পড়ে যাই। সে খুবই আকর্ষণীয় পুরুষ এবং তার দারুণ সুন্দর দুটি চোখ। সব মিলিয়ে সে ছিল পারফেক্ট।’রিবকা বলেন, ‘আমি সবসয়ই চেয়েছিলাম দেরিপাসকার প্রমোদ তরীতে যেতে। আর ২০১৬ সালে এই চাওয়া পূর্ণ হয়। কিন্তু, এ নিয়ে মুখ খোলায় দেরিপাসকার কাছে থেকে দুঃখ ছাড়া আর কিছু মেলেনি।’ওই সাক্ষাৎকালে রিবকা দাবি করেন, তার কাছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে রুশ হস্তক্ষেপের প্রমাণ আছে।
গেল বছর ধনকুবের ওলেগ সহ অন্যান্য ধনকুবের বা শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা উঠে। পরে দেখা যায় পল ম্যানাফোর্টের সাথে ওলেগের ব্যবসায়িক সম্পর্ক ছিল। আর ম্যানাফোর্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকার্যের সাবেক চেয়ারম্যান।ওলেগ সম্পর্কে রিবকা বলেন, ‘ওর অনেক সমস্যায় পড়তে হয়েছে। সব সমস্যার কারণ আমি। এটা আমি জানি।’




