256544

অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিনেত্রী শানু

বিনোদন ডেস্ক : লাক্স তারকা শানারেই দেবী শানু শুটিংয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা কবলে পড়েন ছোট ও বড় পর্দার এই অভিনেত্রী। এ সময় তিনি ঢাকা থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন।দুর্ঘটনার পর শানু বলেন, সকালে জুয়েল শরীফ ভাইয়ের ‘বড় বাড়ি’ নাটকের শুটিংয়ের জন্য মাইক্রোবাসে করে মানিকগঞ্জ যাচ্ছিলাম। আমিন বাজার আসার পর চলন্ত অবস্থায় হঠাৎ একটি ট্রাক আমাদের গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। আমাদের সামনে থাকা আরেকটি প্রাইভেট কারও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ‘আমরা যখন মানিকগঞ্জের যাওয়ার জন্য রওনা হই, তখন একটু সকালই ছিল। কুয়াশাও ছিল। আমিনবাজার দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে আমাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ার উপক্রম হয়। শেষ পর্যন্ত ড্রাইভার কোনো রকমে গাড়িটি নিয়ন্ত্রণ করেন। এ সময় আমাদের সামনে থাকা আরেকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের মানুষজন ছুটে আসেন। তাঁরা গাড়ি থেকে আমাদের বের করেন। ট্রাক আর ট্রাকের ড্রাইভারকেও আটক করেন। পরে পুলিশও এসেছে। মনে হচ্ছে, এই মাত্র মৃত্যুর হাত থেকে রক্ষা পেলাম।’ঘাতক ট্রাক চালককে পুলিশ আটক করেছে বলে জানান তিনি।এক যুগেরও বেশি সময় ধরে শানু অভিনয়ের সঙ্গে যুক্ত আছেন। মঞ্চ ও টিভিতে অসংখ্য কাজ করেছেন।২০০৫ সালে জিতেছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টারের শ্রেষ্ঠত্বের মুকুট।এছাড়া গত বছর আবু আকতারুল ইমান পরিচালিত ‘মিস্টার বাংলাদেশ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

ad

পাঠকের মতামত