পুলিশ কর্মকর্তাকে পেটাল হাজী বিরিয়ানির কর্মীরা (ভিডিও)
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় খাবার খেতে বসা নিয়ে সৃষ্ট বিবাদের জেরে এক পুলিশ কর্মকর্তাকে মারপিট করেছেন ‘হাজী বিরিয়ানি’র কর্মীরা।শনিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে মেলায় হাজী বিরিয়ানির স্টলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, হাজী বিরিয়ানির স্টলে বসে অন্য জায়গা থেকে কেনা আইসক্রিম পরিবার নিয়ে খাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। তাদের সেখান থেকে উঠিয়ে দেন স্টলের কর্মচারীরা। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতহাতি হয়। দোকানের কর্মীদের কিল-ঘুষিতে ওই পুলিশ কর্মকর্তা আহত হন।
পরে পুলিশের হস্তক্ষেপে সেখান থেকে চলে যান ওই কর্মকর্তা। দোকান মালিকের অভিযোগ, বাইরের খাবার তার দোকানে বসে খেতে বাধা দেন কর্মচারীরা। এতে ক্ষিপ্ত হন পুলিশের ওই কর্মকর্তা।পুলিশ কর্মকর্তার এক আত্মীয় বলেন, ‘এত করে বললাম যে বাচ্চাটাকে খাওয়ায় নিই, তারপর উঠি, কিন্তু তারা এসে আমাদের জোর করে উঠিয়ে দেয়।’আর হাজী বিরিয়ানির কর্তৃপক্ষের বক্তব্য, এই দোকানের খাবার কিনে এখানে খেতে হবে। কিন্তু ওনারা বাইরের খাবার এনেছিলেন।
https://www.facebook.com/595988750741667/videos/355996995238916/




