256835

গোলাপগঞ্জে অভিনব পন্থায় দূধর্ষ চুরি

সিলেটের গোলাপগঞ্জ পৌর সদরে অভিনব পন্থায় দূধর্শ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা সিঙ্গারের শোরুমের দেয়াল ভেঙ্গে মোরুমের ক্যাশে থাকা নহদ টাকা-সহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। মোরুমের ম্যানেজার মাহার ই খোদা লস্কর বলেন, প্রতিদিনের মত তিনি ও কর্মচারীরা গত শুক্রবার রাত ৯ টার দিকে মোরুমে তালা মেরে যার যার বাড়িতে যান।পরদিন শুক্রবার শোরুম বন্ধ ছিল। গতকাল শনিবার সকালে শোরুম খোলে ভেতরে ঢোকে দেখে সব কিছু এলোমেলো। পেছনের দিকের দেয়াল ভাঙ্গা। তাৎক্ষনিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এবং বাজার বনিক সমিতিকে অবগত করি। তিনি বলেন, দূবৃত্তরা এলইডি টেলিভিশন, ল্যাপটপ, আয়রন সহ প্রায় ৪ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচায একেএম ফজলুল হক শিবলী ঘঠনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘঠনাস্থল পরিদর্শন করেছি, মামলা প্রক্রিয়াধীন। তবে আমরা বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছি।

ad

পাঠকের মতামত