256600

কুমিল্লার দেয়া ৭৩ রানের লক্ষে ব্যাট করছে রংপুর খেলাটি দেখুন (সরাসরি)

শুরুতেই পথ হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। শেষ পর্যন্ত পথ খুঁজে পেল না ইমরুল বাহিনী। একে একে সবাই নামলেন যাওয়া-আসার প্রতিযোগিতায়। ফলাফল যা হওয়ার তাই হলো। মাত্র ৭২ রানে গুটিয়ে গেল তারা।কুমিল্লাকে এত অল্প রানে বেঁধে রাখার কৃতিত্ব দিতে হবে রংপুর রাইডার্সের সব বোলারকেই। তবে বেশি বাহ্বা পাবেন নাহিদুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও রবি বোপারা। মূলত এ ত্রয়ীর আগুন ঝরানো বোলিংয়ে এ রানে গুঁড়িয়ে গেছে ভিক্টোরিয়ানসরা। নাহিদুল ২ ওভারে ৯ রানের বিনিময়ে নেন ২ উইকেট। ৪ ওভারে ১৮ রান খরচায় সমান ২ উইকেট ঝুলিতে ভরেন মাশরাফি।আর ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন বোপারা। হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। ১টি করে উইকেট নেন মিনহাজুল আবেদিন আফ্রিদি ও শহিদুল ইসলাম।

https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk

ad

পাঠকের মতামত