স্বামীকে কেন হাতকড়া পরালেন সানি লিওন?
বিনোদন ডেস্ক।। বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ সানি লিওন। প্রতিদিনই নিজের ইন্সটাগ্রামে নতুন ভিডিও পোস্ট করতে ভালোবাসেন এই তারকা। এবার স্বামী ড্যানিয়েল ওয়েবারকে হাতকড়া পরিয়ে নতুন ভিডিও পোস্ট করেছেন তিনি। ইতোমধ্যেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এটি আসলে সানির ভক্তদের জন্য দেওয়া নতুন চ্যালেঞ্জ। ড্যানিয়েলকে হাতকড়া পরিয়ে জিমে নিয়ে যাচ্ছেন সানি, সেখানে ব্যায়ামও করছেন। সানির এই চ্যালেঞ্জ ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সানি তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে জিমের এই ভিডিওটি ইন্সটাগ্রামে পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘জিমে হাতকড়া চ্যালেঞ্জ নিচ্ছি আমি। আপনারাও আমার সঙ্গে যোগ দিতে পারেন। নিজেকে এমন কিছুর সঙ্গে বেঁধে নিন যাকে ছাড়া আপনি থাকতে পারবেন না।’ নিজের ভক্তদেরও এই নতুন আকর্ষণীয় চ্যালেঞ্জ নিতে আহ্বান জানিয়েছেন এই তারকা।




