বিয়ে নিয়ে যা বললেন মেহজাবিন
বেশ অনেক দিন ধরেই মিডিয়া মহলে গুঞ্জন শোনা যাচ্ছে বিয়ে করেছেন নির্মাতা আদনান আল রাজিব ও মডেল ও অভিনেত্রী মেহজাবিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়ে ছিলো তাদের। কিছুদিন আগে একটি ছবিকে কেন্দ্র করে আবারো নতুন করে আলোচনা শুরু হয় তাদের নিয়ে।ছবিটি নিয়ে তখন দুই জনের কেউই মুখ খুলেননি তবে সম্প্রতি বিষয়টি নিয়ে খোলামেলা কথা বললেন মেহজাবিন।
মেহজাবিন বলেন, ‘যেসব ছবি নিয়ে আমার বিয়ের খবর ছড়ানো হচ্ছে তাতে আমার হাসিই পাচ্ছে। কারণ হাতে মেহেদি দেয়া যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি মিজানুর আরিয়ান পরিচালিত ‘ভালো থেকো তুমিও’ নাটকের একটি দৃশ্যের ছবি। আর সবাই মোনাজাত ধরার ছবিটি আমার বড় ভাইয়ের মেয়ে মেহভীনের জন্মদিনের। ওর প্রথম জন্মদিনে বাসায় মিলাদ দেওয়া হয়েছিল। সে মিলাদে ঘনিষ্টজনদের দাওয়াত ছিল।’
বিয়ে কবে করছেন জানতে চাইলে মেহজাবিন বলেন,‘চার-পাঁচ বছরের আগে মনে হয়না এমন খবর দিতে পারবো। তবে বিয়ে সবাইকে জানিয়েই করবো।’এদিকে সম্প্রতি ‘মনে প্রাণে’ শিরোনামের একটি টেলিছবিতে কাজ করেছেন মেহজাবিন। আসছে ভালোবাসা দিবসে টেলিছবিটি মুক্তি দেয়া হবে।




