ঘনিষ্ঠতা অন্য যুবকের সঙ্গে, কলেজছাত্রীকে প্রেমিকের গুলি
ডেস্ক রিপোর্ট।। অন্য যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে বাড়ির সামনেই প্রেমিকের হাতে গুলিবিদ্ধ হয়েছেন এক কলেজ ছাত্রী। ঘটনাটি দক্ষিণ ভারতের চব্বিশ পরগনা রাজ্যে। এ ঘটনায় প্রেমিক সৌমেন কয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ বছর বয়সী ওই ছাত্রীর নাম পূজা মহাজন। বাবা-মায়ের একমাত্র মেয়ে পূজা চব্বিশ পরগনার সোনারপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ওই ছাত্রী এখন পিয়ারলেস হাসপাতালে আশঙ্কাজন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌমেনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল পূজার। পূজার মুঠোফোনে দুজনের একাধিক ঘনিষ্ঠ ছবি পাওয়া গেছে। সম্প্রতি টালিগঞ্জের এক যুবকের সঙ্গে পূজার সম্পর্ক তৈরি হয়। আর তারপর থেকেই সৌমেনের সঙ্গে ওই ছাত্রীর সম্পর্কের অবনতি হয়। তারপর থেকেই পূজাকে হুমকি দেওয়া শুরু করেন সৌমেন। কয়েকদিন আগেই পূজার বাড়িতে গিয়ে পূজাকে হুমকি দিয়ে আসেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বুধবার রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলেন পূজা মহাজন। ওই সময় আচমকা বাইকে চেপে দুই যুবক তার সামনে আসেন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই যুবকের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ওই ছাত্রীর। সেই সময়ই এক যুবক পকেট থেকে পিস্তল বের করে ছাত্রীর মাথায় গুলি করেন। এতে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন পূজা। স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ শুনতে পেয়ে বাইরে এসে রক্তাক্ত অবস্থায় পূজাকে উদ্ধার করেন।




