ট্রেনের সিটে সুই, অতঃপর…
এক যাত্রীবাহী ট্রেনের আসনে সুই গেঁথে রাখার ঘটনা ঘটেছে। তবে, সুইয়ের সংখ্যা দু–একটি নয়, প্রায় ২০টি। এ ঘটনার একজন যাত্রী আহত হয়েছেন।অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে এক যাত্রীবাহী ট্রেনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে।মেলবোর্নের ওয়াটারগার্ডেন লাইনের একটি ট্রেনে এক আরোহী আসন গ্রহণের পরই সুই খুঁজে পান। তবে, এ ঘটনায় মারাত্মক কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।ঘটনার তদন্তে নামা রাজ্য পুলিশ প্রাথমিক তদন্তে ধারণা করছে, ১৬ বছর বয়সী এক কিশোরকে সুই গেঁথে রেখেছে। এরই মধ্যে তাকে আটক করা হয়েছে। শিগগিরই তাঁকে শিশু আদালতে হাজির করা হবে। পুলিশ সবাইকে আসন গ্রহণের আগে সেটি নিরীক্ষণ করে নেওয়ার জন্য সতর্ক করেছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে স্ট্রবেরি ফলে সুই পাওয়ার ঘটনা ঘটে। গোটা দেশ থেকেই স্ট্রবেরিতে সুই পাওয়ার অনেক অভিযোগ আসে। সুই আতঙ্কে দেশটির স্ট্রবেরির বাজার প্রায় বন্ধের উপক্রম হয়।উদ্দেশ্য প্রণোদিতভাবে স্ট্রবেরিতে সুই ঢুকিয়ে দেওয়ার অভিযোগে এরই মধ্যে ৫০ বছর বয়সী এক নারীকে আটক করেছে পুলিশ।




