বিরাটের সংসারে সুখে নেই আনুশকা?
বিনোদন ডেস্ক।। এক বছর হয়ে গেল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সংসারে। প্রেমে যে এখনও ভাঁটা পড়েনি তা বার বার প্রমাণ করেছেন বিরুষ্কা। কখনো আনুশকা খেলার মাঠে পৌঁছে গিয়েছেন। আবার কখনো স্ত্রীর ছবির প্রশংসায় সোশ্যাল মিডিয়া পঞ্চমুখ হয়েছেন বিরাট। কীভাবে এত সুখে সংসার করছেন, সেই মন্তর এবার শেয়ার করলেন আনুশকা শর্মা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে খোলামেলা সাক্ষাৎকার দেন আনুশকা। বিরাটের সততাই তার কাছে সবচেয়ে আকর্ষণীয়। আনুশকার কথায়, ‘আমি ওর সততাকে অনেক মূল্য দেই। আমি নিজে একজন সৎ মানুষ আর তার জন্য অনেক মূল্য দিতে হয়েছে। ও মারাত্মক সৎ।’
বিরাটের প্রেম সম্পর্কে আনুশকা বলেন, ‘আমি খুবই খুশি এমন একজন মানুষকে আমার জীবনে পেয়ে। আমরা দু’জনেই সততার সঙ্গে নিজেদের মতো করে বাঁচি। আমাদের মধ্যে সবই স্বচ্ছ এবং পরিষ্কার। ও এমন একজন জীবনসঙ্গী যার সঙ্গে থাকতে গেলে কিছু ভান করতে হয় না।’ সোশ্যাল মিডিয়ায়ও পরস্পরের সঙ্গে ছবি শেয়ার করেন বিরুষ্কা। তাতেই স্পষ্ট তারা কতটা প্রেমে রয়েছেন। আনুশকা বলেন, ‘ও কাজের জায়গায় ও ব্যক্তিগত জীবনে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। আমরা দু’জনেই একই ধরনের মানুষ। তাই এত মিল আমাদের।’ সূত্র: জিএন




