255850

শপথ নিলেন ডা. ইউনুস আলী

একাদশ জাতীয় সংসদের ৩১ ও গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত আওয়ামী লীগ মনোনীত এমপি ডা. মো. ইউনুস আলী সরকার শপথ গ্রহণ করেছেন।জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত এই এমপিকে শপথ বাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এ শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ad

পাঠকের মতামত