255594

প্রথম হিন্দু নারী বিচারক পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক।। মুসলিমপ্রধান রাষ্ট্র পাকিস্তানে প্রথম হিন্দু নারী বিচারক হতে যাচ্ছেন সুমন কুমারী। দেওয়ানি আদালতের জজ হিসেবে তিনি নিয়োগ পাবেন। সিন্ধু প্রদেশের কামবার-শাহদাদকত অঞ্চল থেকে আসা এই নারী তার নিজ জেলাতেই দায়িত্ব পালন করবেন।

সুমন কুমারী করাচির সেবিস্ত বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পিটিআইকে সুমন কুমারী বলেন, ‘আমার এ পেশায় আসার কারণ, আমি জানি, সিন্ধু প্রদেশের অনগ্রসর এলাকার গরিব লোকজনের আইনি বিষয়ে কতটা পরামর্শ দরকার। এখানে আসার পেছনে আমার বাবা ও পরিবারের অবদান অনেক বেশি।’

ad

পাঠকের মতামত