আরশোলা তার শয্যাসঙ্গী!
পৃথিবীতে কত বিচিত্র স্বভাব-চরিত্রের মানুষই না আছে। তাই বলে পোকার প্রেমে মজে থাকার নজির বোধকরি খুঁজে পাওয়া দুস্কার। জাপানের যুবক ইয়ুমা শিনোহারা সেই যুবক। যে একটি আরশোলার প্রেমে হাবুডুবু খাচ্ছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, লিজা নামের এক আরশোলাকে ঘিরে তার যাবতীয় যৌন কল্পনা তৈরি হয়েছে। তিনি এই আরশোলাকেই শয্যাসঙ্গী হিসেবে কল্পনা করেন। কল্পনায় তিনি নিজে কখনও সেই পোকার সাইজে চলে যান, কখনও পোকাটি প্রমাণ সাইজের মানুষের আকার নেয়।
ইয়ুমা জানিয়েছেন, লিজার মতো যৌন আবেদনময়ী ‘নারী’ তিনি জীবনেও দেখেননি। এবং তিনি ও লিজা পরস্পরের প্রতি রীতিমতো সিরিয়াস।এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি লিজা মারা যাওয়ার পরে ইয়ুমা যা করেছেন, তা সাংঘাতিক। তিনি লিজাকে খেয়ে ফেলেছেন।ইয়ুমা একজন ‘এন্টোমোফ্যাজিস্ট’। অর্থাৎ তিনি মাংস ছেড়ে পোকা-মাকড় খাওয়ার কথা প্রচার করেন। তিনি জাপানে পোকা খাওয়ার এক প্রতিযোগিতারও আয়োজন করেন।
‘এশিয়ান বস’ নামক এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ইয়ুমা জানান, লিজা আফ্রিকার এক বিরল প্রজাতির আরশোলা ছিল। তারা পরস্পরের সঙ্গে ভাব বিনিময় করতে পারতেন।কিন্তু লিজা মারা যাওয়ার পরে তিনি তাকে খেলেন কেন— এই প্রশ্নের উত্তরে ইয়ুমা জানালেন, একজন এন্টোমোফ্যাজিস্টের কর্তব্য তিনি পাল করেছেন। লিজাকে তিনি খেয়েছেন শ্রদ্ধার সঙ্গেই। তার হৃদয়ে থেকে গিয়েছে লিজা। তাকে খেয়ে ফেলায় আজ সে তার শরীরেরই অংশ।




