255882

মুরগির ডিম ও একটি জীবন!

ঝালকাঠির কাঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে কীটনাশক পান করে হৃদয় মিস্ত্রী (১৬) নামের এক এস.এস.সি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে।বুধবার (৩১ জানুয়ারী) রাতে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে পরিবারের লোকজন তাকে ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। হৃদয় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামের কৃষক নিরঞ্জন মিস্ত্রীর ছেলে। সে স্থানীয় বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে সে এবার এস.এস.সি পরিক্ষায় অংশ নেয়ার কথা ছিলো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হৃদয় মুরগীর কিছু ডিম বাচ্চা ফোটানোর জন্য রেখে ছিল। সেই ডিম হৃদয়ের মা বিক্রী করে দেয়। এর জেরেই মায়ের সাথে অভিমান করে হৃদয় ঘরে থাকা কীটনাশক পান করে।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক বিডি২৪লাইভ.কম-কে জানান, হৃদয়ের মৃতদেহ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে প্রেরণ করা হয়েছে। ওসি আরও জানান, রীতিমত কাঠাঁলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ad

পাঠকের মতামত