255251

সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

একাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন মাদারীপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী।রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও ছয়জনকে হুইপ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।বুধবার জাতীয় সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুর-১ আসন থেকে নির্বাচিত সাংসদ আতিকুর রহমান, খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস, দিনাজপুর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম, গাইবান্ধা-২ থেকে নির্বাচিত সাংসদ মাহবুব আরা বেগম গিনি, চট্টগ্রাম-১২ আসনের সাংসদ সামশুল হক চৌধুরী ও জয়পুরহাট-২ থেকে নির্বাচিত আবু সাঈদ আল মাহমুদ।এর মধ্যে আতিক, ইকবাল ও গিনি দশম সংসদেও সরকারি দলের হুইপের দায়িত্বে ছিলেন।

ad

পাঠকের মতামত