255326

পুরনো প্রেমিক হত্যায় নতুন প্রেমিকের যাবজ্জীবন

নেত্রকোনার কেন্দুয়ায় জেসমিন আক্তার নামে তরুণীর পুরনো প্রেমিক মাদরাসার শিক্ষার্থী এমদাদুলকে (১৯) হত্যার দায়ে নতুন প্রেমিক হিরণ কবীর ওরফে হিরুকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের স্বশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।এ মামলার অপর দুই আসামি খালাস পেয়েছেননেত্রকোনা অতিরিক্ত দায়রা জজ আফিয়া বেগম বুধবার বিকেলে এই রায় দেন।সাজাপ্রাপ্ত হিরন কবীর কেন্দুয়া উপজেলার রামনগর গ্রামের খোরশেদ উদ্দিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১২ ফেব্রুয়ারি উপজেলার রামনগর গ্রামের জেসমিন আক্তারের পুরনো প্রেমিক একই গ্রামের আবুল মিয়ার ছেলে এমদাদুলকে নতুন প্রেমিক হিরন মিয়া সহযোগীদের নিয়ে জুতা কেনার কথা বলে নেত্রকোনায় নিয়ে যায়। কিন্তু জুতা না কিনে সন্ধ্যায় কেন্দুয়ার রামপুর বাজারে তারা নাস্তা করে। পরে রাতের কোনো এক সময় জেসমিনের যোগসাজশে আসামি হিরন এমদাদুলকে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে দেয়।ঘটনার পরদিন নিহতের পিতা আবুল মিয়া হিরনসহ ৩ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।পুলিশ তদন্ত শেষে হিরনের বিরুদ্ধে চার্জশিট দেয়। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বুধবার এই রায় দেন।

ad

পাঠকের মতামত