255090

গ্রেফতার হলেন খাগড়াছড়ির সেই উপজেলা চেয়ারম্যান

নিউজ ডেস্ক।। খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় লক্ষীছড়ি উপজেলার সদর থেকে মোটর সাইকেল যোগে শিলাছড়ি যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর চেক পোস্টের সামনে থেকে তাকে আটক করা হয়। লক্ষীছড়ি থানার ওসি মো.আব্দুল জব্বার জানান,‘গ্রেফতারকৃত উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা রাঙ্গামাটির লংগদু ও নানিয়াচর এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকান্ডের অন্যতম আসামী ।

তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা রয়েছে। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় বর্তমানে ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ad

পাঠকের মতামত