254971

কন্যাপক্ষের সবাইকে হীরার আংটি!

অপ্রকাশিত কোনো ছবি ফাঁস হলেই হইহই ভাইরাল। সম্প্রতি সাতপাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। নিকইয়াঙ্কার বিবাহপূর্ব অনুষ্ঠানগুলোও ছিল অভিজাত। বিয়ের নানা আয়োজনের অন্যতম ছিল ‘জুতা চুপাই’।এই অনুষ্ঠানের মাজেজা হলো কন্যাপক্ষ বরের জুতা চুরি করবে, আর সেই জুতা পেতে হলে বরকে গুণতে হবে বড়সড় অঙ্কের টাকা।প্রিয়াঙ্কার চাচাত বোন ‘নমস্তে ইংল্যান্ড’ তারকা পরিণীতি চোপড়া। বিয়ের আগে থেকেই খবর বেরিয়েছিল, ‘জিজু’ নিকের কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা দাবি করবেন শ্যালিকা পরিণীতি।

ঠিক কত পেলেন পরিণীতি, তা নিয়ে কিছুদিন শোরগোল হলেও পরে ব্যাপারটা একরকম চাপাই পড়ে গিয়েছিল।সম্প্রতি নেহা ধুপিয়ার জনপ্রিয় টক শো ভোগ ‘বিএফএফ’-এ পরিণীতি চোপড়া জানান, কিসের বিনিময়ে তিনিসহ কন্যাপক্ষের অন্যরা নিকের জুতা ফেরত দিয়েছিলেন।পরি জানান, শুধু তাঁকেই নয়, প্রিয়াঙ্কার প্রত্যেক সঙ্গীকেই হীরার আংটি উপহার দিয়েছিলেন নিক জোনাস!সাধে কি আর পরির মুখে একটাই কথা—‘জিজু দ্য বেস্ট!’

প্রিয়াঙ্কা এখন স্বামীসঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং উপভোগ করছেন বিবাহিত জীবন। অবশ্য এর সঙ্গে চলছে পেশাগত জীবনও। নিজের ইউটিউব সিরিজ ‘ইফ কুড টেল ইউ জাস্ট ওয়ান থিং’-এর জন্য শুটিং শুরু করে দিয়েছেন।শোনা যাচ্ছে, শিগগিরই সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিংক’-এর শুটিংয়ে ফিরবেন প্রিয়াঙ্কা।

ad

পাঠকের মতামত