255399

প্রেমিকাকে হত্যা করতে যে কারণে ভাড়াটে খুনি ঠিক করলেন প্রেমিক

নিউজ ডেস্ক।। কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন এক তরুণীকে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ তরুণীকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, ঘটনাটি ভারতের কলকাতায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে তরুণীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এসে ওই তরুণীকে উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এই ঘটনায় ওই তরুণীরই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমিকাকে না পাওয়ার রাগ থেকেই ভাড়াটে খুনি দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

ad

পাঠকের মতামত