জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট
ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা ঠিক করতে ও জাতীয় সংলাপের বিষয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হবে।ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেন।ঐক্যফ্রন্টের জাতীয় সংলাপের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এজন্য ফ্রন্ট ইতিমধ্য, জাতীয় প্রেসক্লাবের হলরুম বুকিং দিয়ে। তবে আরো একটু বড় জায়গায় পাওয়ার জন্য খোঁজ-খবর নিচ্ছে। আর যদি অন্য কোন বড় জায়গা পাওয়া যায় তাহলে সংলাপের স্থান পরিবর্তন হতে পারে।
এদিকে বুধবার বিকেলে মতিঝিলের আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ১০০ ভাগ ঐক্যবদ্ধ আছে। আমাদের ঐক্য তো ১৬ কোটি মানুষকে নিয়ে।এ ছাড়া তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব।




