255199

এমপিপুত্র রনির যাবজ্জীবন

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম এ রায় ঘোষণা করেন।গত ১৫ জানুয়ারি রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঞ্জুরুল ইমাম রায় ঘোষণার জন্য ৩০ জানুয়ারি দিন ধার্য করেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম রমনা থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ইস্কাটন এলাকায় রনির গাড়ি যানজটের কবলে পড়লে তিনি উত্তেজিত হয়ে গাড়ির জানালার গ্লাস খুলে নিজের পিস্তল দিয়ে গুলি ছোঁড়েন। তার গুলিতে আবদুল হাকিম ও ইয়াকুব আলী আহত হন।

এদিকে মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত বছর ১৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ওই বছরের ২৯ অক্টোবর আসামি রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন। ২০১৬ সালের ৬ মার্চ মামলাটিতে এ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদালত চার্জগঠন করেন।পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ২০১৫ সালের ২১ জুলাই রনির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। মামলাটিতে বখতিয়ার আলম রনিকে তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে ২০১৫ সালের ২ জুলাই আদালতে তাকে কারাগারে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়। এতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।নিহত হাকিমের মা মনোয়ারা বেগম ওই বছরের ১৫ এপ্রিল অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

ad

পাঠকের মতামত