255354

হঠাৎ রাজধানীর ইস্টার্ন প্লাজায় র‌্যাবের অভিযান

বুধবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় হাতিরপুল এলাকায় অবস্থিত ইস্টার্ন প্লাজায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অভিযানের নেতৃত্ব দিয়েছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।হঠাৎ অভিযানের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, নকল ও ক্লোন করা মোবাইল সেটের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলছে।

তিনি জানান, এ পর্যন্ত ৫টি দোকানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা জরিমানার পাশাপাশি নকল ও ক্লোন মোবাইল সেট জব্দ করা হয়েছে। জরিমানা করা দোকান গুলোর মধ্যে রয়েছে- এক্সচেঞ্জ হাট, আইটেল মোবাইল, জেনারেল ইলেকট্রনিকসহ আরও বেশ কয়টি দোকান।তিনি উল্লেখ করেন, র‌্যাব সদস্যদের উপস্থিতিতে এ অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

ad

পাঠকের মতামত