সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার
নিউজ ডেস্ক।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় এক আওয়ামী লীগ নেতার ছেলেকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে উপজেলার নাসিক ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেপ্তার সিব্বির আহমেদ (৪০) সিদ্ধিরগঞ্জের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলমের ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানায়, মঙ্গলবার ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সিদ্ধিরগঞ্জের এসও বাসস্ট্যান্ড এলাকায় মাদক কেনা বেচা চলছে। এই খবরের ভিত্তিতে একদল পুলিশ গিয়ে ওই স্থান থেকে সিব্বিরকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। শহিদুল ইসলাম বলেন, ‘তার বিরুদ্ধে আজ দুপুরে মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায় সিব্বির আহমেদ সিদ্ধিরগঞ্জের নাসিক ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলমের ছেলে।’ উৎস: দৈনিক আমাদের সময়।




