254968

যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

রামগড়-খাগড়াছড়ি সড়কে জেলার রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নসংলগ্ন খাগড়াছড়িগামী যাত্রীবাহী চলন্ত বাসে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।এসময় যাত্রীরা জানালা ভেঙে বের হয়ে আসে। এতো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।মঙ্গলবার ৯২৯ জানুয়ারি) বিকাল ৪টার সময় বিজিবির সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, ফেনী থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী শিউলী এন্টারপ্রাইজ নামের হিলকিং বাসটি উপজেলার তৈছালাপাড়া এলাকা অতিক্রমকালে যান্ত্রিক ক্রটির কারণে আগুন ধরে যায়।রামগড় থানা ওসি তারেক মো. আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ad

পাঠকের মতামত