বিয়ে থেকে ফেরার পথে একই পরিবারের ১২ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: বিয়ে থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই এর একটি প্রতিবেদনে বলা হয়, একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়িযোগে বাড়ি ফেরার পথে ভারতের মধ্যপ্রদেশের উজ্জান এলাকায় অপর একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।এতে নিহতদের বহনকারী গাড়িটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেয়ার পর আরও সাতজনের মৃত্যু হয়।আর দুর্ঘটনায় বেঁচে যাওয়া একমাত্র আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।




