সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে গণধর্ষণ!
বান্ধবীকে কেনাকাটা করে দেওয়ার কথা বলে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ধর্ষণ করেছে তিন বন্ধু।গতকাল সোমবার (২৮ জানুয়ারি) রাতে খুলনার মহানগরীর খানজাহান আলী থানাধীন আফিল জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর অবস্থায় রাতেই দশম শ্রেণির ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই ছাত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
খানহাজান আলী থানার ওসি সফিকুল ইসলাম বলেন, ওই ছাত্রী আফিল জুট মিলের এক সাবেক শ্রমিকের মেয়ে। সে সোমবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে সাগর নামের স্থানীয় এক যুবক কেনাকাটা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সারাদিন তাকে নিয়ে মোটরসাইকেলে ঘুরে বেড়ায়। সন্ধ্যার পর আফিল জুট মিল এলাকায় সাগর এবং তার বন্ধু বিল্লাল ও সফিক মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। খবর পেয়ে এলাকাবাসী গিয়ে মেয়েটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।ওসি সফিকুল ইসলাম আরও বলেন, রাতেই মেয়েটিকে দেখতে আমরা হাসপাতালে যাই। সেখানে মেয়েটির বক্তব্য রেকর্ড করা হয়েছে। ধর্ষকদের গ্রেফতারের চেষ্টা চলছে।




