254628

নতুন ফ্রেমে সেলিব্রেটি শাকিব, বিপাশা, জয়া

বিনোদন ডেস্ক।। রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে এক ফ্রেমে দেখা গেল ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান, দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান এবং অভিনেত্রী-চিত্রশিল্পী বিপাশা হায়াতকে। গতকাল সন্ধ্যায় সেখানে মাল্টিপ্লেক্স সিনেমা হল ‘স্টার সিনেপ্লেক্স’-এর উদ্বোধনীতে উপস্থিত হন তারা। ধানমন্ডির সীমান্ত স্কয়ার শপিংমলের পেছনে সীমান্ত সম্ভার নামে নতুন একটি শপিংমলের ওপরে নির্মাণ করা হয়েছে নতুন তিনটি সিনেপ্লেক্স।

প্রতিটি শোতে প্রায় ২৫০ জন দর্শক ছবি দেখতে পারবেন। এ সময় শাকিব খান বলেন, মানুষ এখন হলে গিয়ে ছবি দেখতে চায়। কিন্তু উন্নত সিনেমা হল ও সুন্দর পরিবেশের অভাবে হলে যেতে চায় না। ধানমন্ডির মতো অভিজাত এলাকায় সিনেপ্লেক্স হয়ে খুব ভালো হয়েছে। এরমাধ্যমে ধানমন্ডির মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণ হলো। পাশপাশি আমরা যারা সিনেমার মানুষ তাদের জন্যও এটা অনেক আনন্দের বিষয়।

নতুন এই সিনেপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান ছাড়াও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান রুহেল। এছাড়া প্রযোজক আবদুল আজিজ, তৌকীর আহমেদ,অনিমেষ আইচ, শরিফুল রাজ, জেফার, সালমান মুক্তাদির, সাইমন, রোশান ও ভাবনা প্রমুখ।

ad

পাঠকের মতামত