254746

কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রতিবাদে বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি। সেইসাথে খালেদা জিয়া সহ সব নেতাকর্মীদের মুক্তি দাবিতে ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচী ঘোষণা করেন ।তিনি জানান, একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিন বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

একইসঙ্গে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দির একবছর পূর্তির দিন আগামী ৮ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে তার দল।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সুকোমল বড়ুয়া, কেন্দ্রীয় নেতা নূরে আরা সাফা, সুলতানা আহমেদ, আমিনুল ইসলামসহ অন্যরা।

ad

পাঠকের মতামত