254283

প্রতারণার আরেক মামলায় কায়সার হামিদ গ্রেফতার

প্রতারণার আরেক মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা প্রতারণার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।পরে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।এর আগে রোববার ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ বনানীর দুই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

২০১৪ সালে বনানী থানায় করা একটি মামলায় ২০ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে তাকে গ্রেফতার করে সিআইডির একটি দল।মামলা সূত্রে জানা গেছে, নিউওয়ে মাল্টিপারপাস কো-অপারেটিভ নামে একটি প্রতিষ্ঠান ছিল কায়সার হামিদের। এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্নজনের কাছ থেকে লাভ বেশি দেয়ার কথা বলে টাকা নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে টাকা দিতে পারেননি।একপর্যায়ে আট বছর আগে প্রতিষ্ঠানটিই বন্ধ হয়ে যায়। এতে প্রতিষ্ঠানটিতে অর্থ লগ্নিকারীদের বেশ কয়েকজন তার বিরুদ্ধে মামলা করেন। এর একটি মামলা সিআইডির ঢাকা মেট্রোর উত্তর অঞ্চল তদন্ত করছে।

ad

পাঠকের মতামত