কুমিল্লা বনাম খুলনার খেলা দেখুন (সরাসরি)
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৩৩তম ম্যাচে টস জিতে আগে বোলিং নিয়েছেন খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ফলে আগে ব্যাটিং করছে ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ানস। দুই দলের খেলা দেখুন সরাসরি।৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে কুমিল্লা। টেবিলে ওপরে উঠতে ভিক্টোরিয়ানসদের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর খুলনার জন্য ম্যাচটি কেবল নিয়মরক্ষার। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে দলটি। ১০ ম্যাচ খেলে ২ জয় ও ৮ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে টাইটানসরা।
https://www.youtube.com/watch?v=1iLiCQXXexk




