254226

আইপিএলের সঙ্গে বিপিএলকে তুলনা নিয়ে এবার মুখ খুললেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে রংপুর রাইডার্সের হয়ে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। এদিকে গতকাল শনিবার নিজ দলের ছুটির দিনে চট্টগ্রাম ক্লাবের টেনিস কোর্টে কথা বলেছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে।

এ সময় বিপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের কেমন দেখছেন জানতে চাওয়া হলে ভিলিয়ার্স বলেন, ‘নিশ্চিত করে বলতে পারব না। কারণ খুব কাছ থেকে তাদের বেশি সময় দেখা হয়নি। তবে দলটিতে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকরা অনেকদিন ধরেই খেলছে। তারা এখন দলকে জেতাতে পারছে। আসলে সবচেয়ে বড় কথা হলো মাঠের মাঝখানে গিয়ে আপনি পরিকল্পনা কাজে লাগাতে পারছেন কি-না। বাংলাদেশ আস্তে আস্তে ভালো দল হয়ে উঠছে এবং আমার বিশ্বাস বিশ্বকাপে তারা ভালো করবে।’

ad

পাঠকের মতামত