পরকীয়া বেশি উপভোগ করেন নারীরাই!
একটি সুন্দর হাসিখুশি সুখের সংসার নিমিষেই গুঁড়িয়ে দেবার ক্ষমতা রাখে পরকীয়ার মত সামাজিক ব্যাধি। যদিও পুরুষদের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। তারা নাকি পরকীয়া করে। বিয়ে করা সত্ত্বেও, স্ত্রী বর্তমান থাকা সত্ত্বেও অন্য একজনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে। এই নিয়ে পুরুষদের দিকে ওঠা আঙুলের অভাব নেই। ব্যাপারটা যে একেবারে মিথ্যা তা নয়।কিন্তু জানেন কি, পুরুষের থেকে বেশি পরকীয়া উপভোগ করে নারীরা?কোনও নারীর কথাটা শুনে হয়তোবা আঁতে ঘা লাগবে, সন্দেহ নেই। কিন্তু একটি সমীক্ষায় সম্প্রতি এমন তথ্যই প্রকাশ পেয়েছে।
স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ায় নারীরা। অনেকে জানে হয়তো, সে সম্পর্ক চিরস্থায়ী নয়। হয়তো তা অলীক সুখ। কিন্তু ক্ষণিকের শান্তি তখন তাদের কাছে মহার্ঘ্য হয়ে ওঠে। কিন্তু পুরুষের ক্ষেত্রে এটি দেখা যায় না। তবে ব্যতিক্রম কি আর নেই?গবেষণায় প্রকাশ পেয়েছে পরকীয়া সম্পর্কের ক্ষেত্রে নারীদেরই পাল্লা ভারী। কারণ সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে তারাই এগিয়ে আসে আগে, দায়িত্ব নেয় বেশি।গবেষকরা এমনকি এটাও জানিয়েছেন যে, বৈচিত্র্যতার অভিপ্রায় বিশ্বাসঘাতকতার সঙ্গে যুক্ত, যা যেকোরো সঙ্গেই ঘটতে পারে- আপাতদৃষ্টিতে সুখী সম্পর্কের ক্ষেত্রেও।
ডা. সেল্টারম্যান বলেন, ‘আমরা প্রায়ই শুনি যে বিশ্বাসঘাতকতা একটি উপসর্গ, একটি ক্ষতিগ্রস্ত সম্পর্কের কারণ নয়। আমাদের গবেষণা বলছে যে বিষয়টি এতটা সহজ নয়: মানুষ নানা কারণে অনৈতিক সম্পর্কে জড়ায়, এর মধ্যে এমন অনেক কারণ রয়েছে যা সম্পর্কের অবস্থার সরাসরি প্রতিফলন নয়।’পরকীয়ায় জড়ানোর কয়েকটি বিশেষ কারণ: ক্রোধ : বিশ্বাসঘাতক সঙ্গীর ওপর প্রতিশোধ থেকে। যৌন ইচ্ছা : সম্পর্কের মধ্যে সঙ্গীর সঙ্গে যৌন অসন্তুষ্ট অনুভব এবং নতুন কোনো কিছুর চেষ্টা করতে চাওয়া থেকে। ভালোবাসার ঘাটতি : সঙ্গীর ওপর থেকে আবেগ অথবা আগ্রহ হারিয়ে ফেলা থেকে।
অবহেলা : কাঙ্ক্ষিত পরিমান ভালোবাসা, সম্মান এবং মনযোগ না পাওয়া থেকে। দুর্বল বোঝাপড়া : একজন অপরজনের মতো প্রতিশ্রুতিশীল না হওয়া কিংবা উভয়েই সম্পর্কের বিশেষত্ব বুঝতে না পারা থেকে। পরিস্থিতি : কোনো মানুষের স্বাভাবিক জীবনের বাইরের পরিস্থিতি অন্তর্ভুক্ত। যেমন : মাতলামি, ছুটি উপভোগ কিংবা তীব্র মানসিক চাপ থেকে। আত্মপ্রেম : একাধিক জনের সঙ্গে সম্পর্কে জড়ানোর মাধ্যমে আত্ম-তুষ্টি বৃদ্ধি করতে চাওয়া থেকে। বৈচিত্র্যতা : অনেকের কাছ থেকে যৌন অভিজ্ঞতা পাওয়ার ইচ্ছা থেকে।




